News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যক্তিত্ব অসাধারণ, নিরলসভাবে দেশের সেবা করেছিলেন জেটলি : প্রধানমন্ত্রী
Image

ব্যক্তিত্ব অসাধারণ, নিরলসভাবে দেশের সেবা করেছিলেন জেটলি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত। ২০১৯ সালের ২৪ আগস্ট দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলি। প্রথম মৃত্যু বার্ষিকীতে অরুণ জেটলিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেটলি-স্মরণে সোমবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, গত বছরের এই দিন অরুণ জেটলিজিকে আমরা হারিয়েছি। বন্ধুকে আমি ভীষণ মিস করি। নিরলসভাবে দেশের সেবা করেছেন জেটলিজি, তাঁর বুদ্ধি, আইনি অন্তর্দৃষ্টি, ব্যক্তিত্ব অসাধারণ ছিল।

অরুণ জেটলিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জে পি নাড্ডা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা টুইট করে লিখেছেন, দুর্দান্ত নেতা, পদ্মভূষনে সম্মানিত দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিজির প্রথম প্রয়াণ দিবসে তাঁকে শত শত প্রণাম। দেশনির্মাণে জেটলিজির জনকল্যাণমূলক নীতি এবং পরিকল্পনা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। গত বছরের ২৪ আগস্ট দুপুরে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। ওই বছর বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি।

চিকিৎসাধীন রয়েছেন। তাই এ বার নিজের জন্য একটু সময় চান। নতুন সরকারে তাঁকে কোনও দায়িত্ব না দিলেই ভাল। তবে সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়ছিলেন অরুণ জেটলি। মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পক্ষে নিয়মিত সওয়ালও করেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top