জম্মু ও কাশ্মীরে খাদে পড়ে গেল গাড়ি, মৃত্যু মহিলা-সহ দু’জনের

জম্মু, ২৪ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের রিয়েসি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন মহিলা-সহ দু’জন। এছাড়াও ওই মহিলার স্বামী ও দুই মেয়ে গুরুতর আহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছিল রিয়েসি জেলার ডাগ্গান টপে।


সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গুল থেকে জুড্ডা আর্নাস অভিমুখে যাচ্ছিল একটি গাড়ি, রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। মৃত্যু হয় গাড়ির চালক রেয়াজ আহমেদ (২৪) এবং সামিনা আখতার (২৮) নামে একজন মহিলার। ওই মহিলার স্বামী মহম্মদ শাকিল এবং দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।