News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-সংক্রমণ ৩১ লক্ষের বেশি, ভারতে মৃত্যু বেড়ে ৫৭,৫৪২ : স্বাস্থ্য মন্ত্রক
Image

করোনা-সংক্রমণ ৩১ লক্ষের বেশি, ভারতে মৃত্যু বেড়ে ৫৭,৫৪২ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ৩১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। সুস্থতার সংখ্যা বেড়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,০৬,৩৪৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১,৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৭,৪৬৮ জন।সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৭,৫৪২ জন এবং মোট সংক্রমিত ৩১,০৬,৩৪৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,৩৮,০৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৭৭১।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫৭,৫৪২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,২৮২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২৪২ জন, বিহারে ৫১১ জনের, চন্ডীগড়ে ৩৭ জন, ছত্তিশগড়ে ১৯৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৩০০ জনের, গোয়া ১৪৪ জন, গুজরাটে ২,৮৯৫ জনের, হরিয়ানায় ৬০৩ জনের, হিমাচল প্রদেশে ২৯ জনের, জম্মু-কাশ্মীরে ৬১৭ জনের, ঝাড়খণ্ডে ৩১২ জনের, কর্ণাটকে ৪,৬৮৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২৩ জন, লাদাখে ২৩ জন, মধ্যপ্রদেশে ১,২২৯ জন, মহারাষ্ট্রে ২২,২৫৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২২ জন, মেঘালয়ে ৮ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪০৯ জনের, পুদুচেরিতে ১৫৯ জন, পঞ্জাবে ১,০৮৬ জন, রাজস্থানে ৯৫৫ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,৫১৭ জন, তেলেঙ্গানায় ৭৬১ জন, ত্রিপুরায় ৭৩ জন, উত্তরাখণ্ডে ২০০ জন, উত্তর প্রদেশে ২,৯২৬ জন এবং পশ্চিমবঙ্গে ২,৭৯৪ জন প্রাণ হারিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮৫ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৫.২৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২২.৮৮ শতাংশ মানুষ। ভারতে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। ২৩ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৫৯,০২,১৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৩ আগস্ট সারাদিনে ৬,০৯,৯১৭টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top