করোনা আক্রান্ত বিজেপি বিধায়িকা মিমি মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ করোনা আক্রান্ত হলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা মিমি মজুমদার৷ শনিবার তার উপসর্গ দেখা দেওয়ায় কোভিড-১৯ পরীক্ষা করা হয়৷ তাতে রিপোর্ট পজেটিভ আসে৷ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন৷ সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়৷

সেখানে চিকিৎসার পর তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন৷ জানা গিয়েছে বিধায়িকার স্বামীও কোভিড-১৯ পজেটিভ৷