News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আরও ২০০ আক্রান্ত, মৃত্যু একজনের
Image

করোনায় আরও ২০০ আক্রান্ত, মৃত্যু একজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ রাজ্যে নতুন করে ২০০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ ২৫১৯টি নমুনা পরীক্ষায় ওই করোনা আক্রান্তদের সন্ধান মিলেছে৷


স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এন্টিজেনে ১৪৭৪ টি নমুনা পরীক্ষায় ১০২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিকে, ১০৪৫টি আরটিপিসিআর পরীক্ষায় ৯৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷

এদিকে, জেলা ভিত্তিক আক্রান্তের হিসেবে উনকোটিতে ৬ জন, উত্তর ত্রিপুরায় ১৫জন, ধলাইতে ১৪ জন, খোয়াইতে ৯ জন, পশ্চিম ত্রিপুরায় ৮৩ জন, সিপাহীজলায় ৫৯ জন, দক্ষিণ ত্রিপুরা ৬ জন এবং গোমতী জেলায় ৮ জন কোভিড-১৯ পজেটিভ রয়েছেন৷ এদিকে এদিন করোনায় আক্রান্ত হয়ে পশ্চিম জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ তিনি হোম আইসোলেশনে ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top