নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৩ আগস্ট৷৷ কদমতলা হাসপাতালের সামনে থেকে চলে যাওয়া বাইক সুকটি বাইক উদ্ধার করা হয়েছে৷ কদমতলা থানার পুলিশ পাথারকান্দি এলাকা থেকে দুটি বাইক উদ্ধার করেছে৷ জানা যায় কদমতলা হাসপাতালের সামনে থেকে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী আশীষ শব্দকরের একটি বাইক চুরি হয়েছিল৷
এ ব্যাপারে কদমতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ বাইক চুরির ঘটনা হাসপাতালে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল৷ সেই সূত্র ধরেই কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পাতারকান্দি থানার পুলিশের সহযোগিতায় সেখানকার কামাল হোসেনের বাড়িতে হানা দিয়ে দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এর মধ্যে একটি কদমতলা হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া বাইক৷ অপর বাইকটি কার সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ কদমতলা থানার পুলিশের এই সাফল্যে খুশি এলাকার সাধারণ মানুষ জন৷

