News Flash

  • Home
  • Uncategorized
  • ধোনি –রোহিতের ভক্তদের সংঘর্ষে ক্ষুব্ধ বীরেন্দ্র সেহওয়াগ
Image

ধোনি –রোহিতের ভক্তদের সংঘর্ষে ক্ষুব্ধ বীরেন্দ্র সেহওয়াগ

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার ভক্তদের সংঘর্ষে  ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ । তাঁর সাফ লক্তব্য, দু’জনেই তো ভারতীয় খেলোয়াড়। ভারতকে একটি দল হিসেবে বিবেচনা করারও পরামর্শ দেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

প্রিয় খেলোয়াড়ের ব্যানার লাগানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার ভক্তরা খবর অনুযায়ী, গত ১৫ অগস্ট ধোনির অবসর গ্রহণের পর মহারাষ্ট্রের কোলাপুর জেলার কুরুন্দওয়াড়ে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যানার লাগিয়েছিল একদল সমর্থক। এরইমধ্যে শনিবার রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ভূষিত হন রোহিত। সেজন্য রোহিতের ব্যানার লাগিয়েছিল ভারতীয় ওপেনারের ভক্তরা। কিন্তু সেই ব্যান্যার ছিঁড়ে দেয় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। তা নিয়েই ধোনি ও রোহিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধোনির ভক্তদের গালিগালাজ করে এক রোহিত ভক্ত। তারপরই তাকে আখের খেতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।

সেই খবর সামনে আসার পরই টুইটারে বিরক্ত প্রকাশ করেন সেহওয়াগ। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘পাগলারা কী কর তোমরা? খেলোয়াড়রা একে অপরের খুব কাছের হন বা বেশি কথা বলেন না। নিজেদের কাজ করে চলে যান। কিন্তু কয়েকজন ভক্ত তো অন্য পর্যায়ের পাগল। ঝগড়াঝাটি কর না, টিম ইন্ডিয়াকে একজন হিসেবে মনে কর।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top