News Flash

  • Home
  • Uncategorized
  • খাসিয়ামঙ্গল ধর্ষণকান্ডে পলাতক আসামীকে গ্রেপ্তারের দাবী
Image

খাসিয়ামঙ্গল ধর্ষণকান্ডে পলাতক আসামীকে গ্রেপ্তারের দাবী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ আগস্ট৷৷ তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গলে গণধর্ষণের ঘটনায় মূল ২ অভিযুক্তকে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ৷ ঘটনার পর থেকেই তারা পালিয়ে বেড়াচ্ছে৷এখনো ধর্ষণের ঘটনায় জড়িত ৪ জন বর্তমানে জেলহাজতে রয়েছে৷অপরাধে অভিযুক্ত কে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷এই গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷এদিকে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শনিবার তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল এলাকা সফর করেছেন৷

সফরকালে ধর্ষিতার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত খোঁজখবর নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিশু সুরক্ষা কমিশন৷কমিশনের চেয়ারপার্সন তেলিয়ামুড়া থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন৷ পলাতক দুই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে পুলিশের কাছে আহ্বান জানানো হয়েছে৷এধরনের পাশবিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকেও শিশু সুরক্ষা কমিশনের কাছে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top