News Flash

Image

কদমতলায় ধৃত তিন জুয়ারী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ আগস্ট৷৷ কদমতলা পুলিশের তীর বিরোধী অভিযান৷ অভিযানে আটক ৩ কুখ্যাত তীরের এজেন্ট৷ উদ্ধার নগদ অর্থ, তীরের টিকেট সহ ২ টি মোবাইল সেট৷ এলাকা জুড়ে স্বস্তির নিঃশ্বাস৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলা ও কদমতলা বাজারে তীর বিরোধী অভিযান চালায় কদমতলা থানার পুলিশ৷এই অভিযানের নেতৃত্ব দেন কদমতলা থানার এস আই প্রাজিত মালাকার, অপু দাস সহ বিশাল পুলিশবাহিনী৷ আজ দুপুর দুটো নাগাদ প্রেমতলা বাজারের অধীর মালাকার (৪২) পিতা ধীরেন্দ্র মালাকারকে তীরের টিকেটসহ লেনদেন সমেত আটক করে কদমতলা থানার পুলিশ৷ ধৃত অধীর মালাকারের বাড়ি কদমতলা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ পাশাপাশি অধীর মালাকারের মিষ্টির দোকান থেকে আটক করা হয় অপর তীরে এজেন্ট প্রেমতলার বাসিন্দা হেলাল হোসেন (৪৫) পিতা আরিফ আলিকে৷


এদিকে কদমতলা বাজারের তীর মাফিয়া কুসুম চন্দ (৫২) পিতা পুতুল চন্দকে তীরের টিকেট সহ আটক করে কদমতলা থানার পুলিশ৷ ধৃত কুসুম চন্দের বাড়ি দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে৷ পুলিশ ধৃত ৩ তীরের এজেন্টকে আটক করে কদমতলা থানায় নিয়ে আসে৷ সাথে উদ্ধার করা হয় তীর খেলার বিভিন্ন সামগ্রী সহ তীরের টিকেট৷ উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোনসহ ৩ হাজার ৮০ টাকা৷ বর্তমানে কুখ্যাত তীরের এজেন্টরা কদমতলা থানার হেফাজতে রয়েছে৷


অপরদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান,দীর্ঘদিন থেকে কদমতলা থানা এলাকার কদমতলা ও প্রেমতলা বাজারে ধৃত ৩ তীরের এজেন্ট সাধারণ জনগণকে সর্বশান্ত করে দিচ্ছিল৷ অবশেষে আজ গোপন সংবাদের ভিত্তিতে তীর বিরোধী অভিযানে নেমে তাদের জালে তুলতে সক্ষম হয় পুলিশ৷ ওসি আরো জানান, প্রেমতলা বাজারে অধীর মালাকার তার মিষ্টির দোকানের আড়ালে তীরের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল৷ আর তার সাথে সহযোগী অপর তীরে এজেন্ট ছিলো হেলাল হোসেন৷ পাশাপাশি কদমতলা বাজারে কুসুম তার সেলুনের আড়ালে তীরের সাম্রাজ্য তৈরি করেছিল৷ বর্তমানে কদমতলা থানার পুলিশ ধৃত ৩ তীরের এজেন্টকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ তাদের কাছ থেকে গ্রামাঞ্চলের কোন তীরের এজেন্টদের হদিস পায় কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ তবে ধৃত ৩ জন তীর কারবারির মধ্যে কুসুম ছন্দ উত্তর জেলার মধ্যে তার শাখা-প্রশাখা বিস্তার করে নিয়েছে৷ আজকের সর্বনাশা তীর বিরোধী অভিযানে জনমনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top