News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে রাজ্যে পালিত হবে দুর্গোৎসব
Image

স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে রাজ্যে পালিত হবে দুর্গোৎসব

আগরতলা, ২২ আগস্ট (হি. স.)৷৷ বাঙালির প্রধান উৎসব দুগর্োৎসব হচ্ছে ত্রিপুরায়৷ করোনার প্রকোপের মাঝেই খুবই ছোট আকারে দূর্গোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ফোরাম৷ তাতে, এক কাঠামোর মা দুর্গার মূর্তি এবং খোলা প্যান্ডেলে পূজা হবে বলে স্থির করেছে ফোরাম৷ অবশ্যই, মাস্ক পরিধান এবং বার বার স্যানিটাইজ করা সহ কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক হবে৷


শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ফোরামের সদস্য প্রণব সরকার বলেন, আসন্ন দূর্গোৎসব নিয়ে আমরা বৈঠক করেছি৷ তাতে সিদ্ধান্ত নিয়েছি, করোনা পরিস্থিতিতে দূর্গোৎসব পালিত হবে৷ তবে, পূজা হবে ছোট আকারে৷ তিনি বলেন, এক কাঠামোর ছোট দূর্গা মূর্তি এবং খোলা প্যান্ডেলে পূজার আয়োজন করা হবে৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় মাস্ক পরিধান এবং প্যান্ডেল স্যানিটাইজ করা বাধ্যতামূলক করা হয়েছে৷ তেমনি, প্যান্ডেলের কাজে নিযুক্ত শ্রমিক এবং দর্শনার্থীদের জন্যও মাস্ক বাধ্যতামূলক থাকবে৷


এদিন তিনি বলেন, এবছর বস্ত্রদান এবং অন্ন ভোগ বিতরণ করা হবে না৷ পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, তাই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, প্যান্ডেল এবং মূর্তি তৈরিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে৷ তবে, বার বার প্যান্ডেল স্যানিটাইজ করা উদ্যোক্তাদের নিশ্চিত করতে হবে৷ প্রণববাবু বলেন, এবছর চাঁদা সংগ্রহে ক্লাব কতৃর্পক্ষকে সহানুভূতিশীল হওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে৷ পাশাপাশি, করোনা যোদ্ধাদের দুগর্োৎসবের আগেই সম্বর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷
প্রতিমা বিসর্জন নিয়েও ফোরাম কিছু সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে, ত্রিপুরা সরকারের সহযোগিতা চেয়েছে৷ প্রণব সরকারের কথায়, বিসর্জনে কড়াকড়ি আরোপ করার জন্য ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ জানাবে ফোরাম৷ তাছাড়া, নিজ নিজ এলাকায় প্রতিমা বিসর্জনে অগ্রাধিকার দেওয়া হবে৷ তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিসর্জনে ত্রিপুরা সরকারের পরামর্শ চাওয়া হবে৷ সরকারের দেখানো পথেই প্রতিমা বিসর্জন করা হবে৷
তিনি এদিন বলেন, আগরতলায় ১৮টি ক্লাব ওই ফোরামে যুক্ত হয়েছে৷ অন্যক্লাবগুলিকেও ফোরামের সদস্য হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷ পাশাপাশি তিনি সারা ত্রিপুরায় পূজা উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার আবেদন জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, দুগর্োৎসব-কে ঘিরে ফোরামের প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে৷ রাত্রি নয়টা থেকে কারফিউ সহ করোনা সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়েও মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবে ফোরাম৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top