News Flash

  • Home
  • Uncategorized
  • স্থায়ী সভাপতির খোঁজে আগামী সপ্তাহে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক
Image

স্থায়ী সভাপতির খোঁজে আগামী সপ্তাহে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি. স.): জাতীয় স্তরে শতাব্দীপ্রাচীন কংগ্রেস দলটিকে নেতৃত্ব কে দেবে। সেই বিষয় সমাধান করতে আগামী সপ্তাহে ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে কংগ্রেস। দলের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর পক্ষে রাজনৈতিক কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যাওয়া শারীরিক ও বার্ধক্যজনিত কারণে আর সম্ভব নয়।সেই জন্য আগামী সপ্তাহে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ২২ আগস্ট অর্থাৎ আজ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিল।কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পিছিয়ে আগামী সপ্তাহে করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে এক বছরেরও বেশি দলের দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। যে কোন পরিস্থিতিতে জাতীয় স্তরে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন স্থায়ী এবং শক্তিশালী নেতার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে বৈঠক আয়োজন করা হয়েছে। কোন দিন হবে তা এখনও ঠিক করা হয়নি। কংগ্রেসের এক পক্ষের মতে রাহুল গান্ধীকে সভাপতির হাল ধরতে হবে। সভাপতি মনোনীত প্রক্রিয়া দেরি হলে আগামী দিনে রাজনৈতিক ফায়দা তোলার থেকে পিছিয়ে পড়বে কংগ্রেস। কারণ সম্প্রতি রাজস্থানের যে সংকট দেখা দিয়েছিল তার সমাধান করতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। এমন পরিস্থিতি আগামী দিনে এমন সংকট দেখা দিলে জাতীয় স্তরে শক্তিশালী নেতৃত্তের একান্ত প্রয়োজন পড়বে বলে মনে করছে দলের একাংশ।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top