News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে তিন জঙ্গিকে জালে তুলল যৌথবাহিনী
Image

অরুণাচল প্রদেশে তিন জঙ্গিকে জালে তুলল যৌথবাহিনী

ইটানগর, ২২ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে যৌথ বাহিনীর পৃথক অভিযানে তিন নাগা জঙ্গিকে জালে তোলা সম্ভব হয়েছে। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আর (এনএসসিএন-আর) জঙ্গি নানকেন হাচেংকে নিউ শাললাং এলাকায় চাংলাং জেলা পুলিশ, ৯ আসাম রাইফেলস এবং ১৪৯ নম্বর সিআরপিএফ জওয়ানদের যৌথ অভিযানে আটক করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা কর্মীদের যৌথ বাহিনী নামগৈ এলাকা থেকে এনএসসিএন (কে-ওয়াইএ) জঙ্গি জনসাম তীক্ষককে গ্রেফতার করেছে। একইদিনে নিউ শাললাং এলাকায় আরেক অভিযানে নেমে যৌথ বাহিনী এনএসসিএন (আর) জঙ্গি স্বঘোষিত সার্জেন্ট মেজর আলেম কন্যাককে জালে তুলেছে। চাংলাং এবং নামপং পুলিশ ধৃতদের বিরুদ্ধে পৃথক মামলা নিয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকমাসে অরুণাচল প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে। তা সত্ত্বেও, জঙ্গি গতিবিধি কমছে না। শুধু তা-ই নয়, তাদের হিংস্র কার্যকলাপ বজায় রেখেছে তারা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top