News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের সাত মাসের মাথায় গৃহবধূকে হত্যার চেষ্টা
Image

বিয়ের সাত মাসের মাথায় গৃহবধূকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ আগস্ট৷৷ গৌমতী জেলার কাকড়াবন থানা এলাকার মির্জায় বিয়ের ৭ মাসের মাথা এক গৃহবধূ বিষ খাইয়ে হত্যা চেষ্টা করা হয়৷ গৃহবধূটি বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ গৃহবধূর নাম যমুনা দত্ত, স্বামীর নাম জয়ন্ত দত্ত৷ এই ব্যাপারে গৃহবধূর বাপের বাড়ির তরফে রাধাকিশোরপুর মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

ঘটনার বিবরণে জানা যায়, মাত্র ৭ মাস আগে মির্জার জয়ন্ত দত্তের সঙ্গে সামাজিক প্রথায় বিয়ে যমুনা দত্তের৷ বিয়েতে পাত্র পক্ষের দাবি অনুযায়ী নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়া হয়৷ কিন্তু তাতেও খাই মেটেনি পাত্র পক্ষের৷ গৃহবধূ যমুনা দত্তের উপর পণের দায়ে অমানসিক নির্যাতন শুরু হয়৷ এমনকি বিয়ের সাত মাসের মাথায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top