News Flash

  • Home
  • Uncategorized
  • খরিফ শস্য চাষের পরিমাণ ৮.৫৬ শতাংশ বৃদ্ধি
Image

খরিফ শস্য চাষের পরিমাণ ৮.৫৬ শতাংশ বৃদ্ধি

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি. স.): চলতি অর্থবর্ষের দেশে ১,০৬২.৯৩ লক্ষ হেক্টর জমিতে খরিফ শস্য চাষ হয়েছে। গত বছর ৯৭৯.১৫ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়ে ছিল। এ বছর  খরিফ শস্যের চাষের পরিমাণ ৮.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ খবর জানিয়ে পিআইবি লিখেছে, এ বছর ৩৭৮.৩২ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। গত বছর ৩৩৮.৬৫ লক্ষ হক্টর জমিতে এই ধান চাষ হয়েছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছরে ১১.৭১ শতাংশ বেশি পরিমাণ  জমিতে ধান চাষ হয়েছে।

দেশে এ বছর  ১৩২.৫৬ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছে। গত বছর ১২৪.১৫ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর  ৬.৭৭ শতাংশ বেশি পরিমাণ জমিতে ডাল চাষ হয়েছে। গত বছর ১৬৬.৮০ লক্ষ হেক্টর জমিতে এই দানাশস্যের চাষ হয়েছিল। এ বছর তা ৪.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭৪.০৬ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়েছে।

চলতি অর্থবর্ষে ১৯১.১৪ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজের চাষ হয়েছিল। গত বছর ১৬৭.৫৩ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজের চাষ হয়। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর ১৪.০৯ শতাংশ বেশি পরিমাণ জমিতে তৈলবীজের চাষ হয়েছে।

গত বছর ৫১.৬২ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। এ বছর ১.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২.১৯ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়েছে।
এ বছর ১২৭.৬৯ লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ হয়েছে। গত বছর ১২৩.৫৪ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়েছিল। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর ৩.৩৬ শতাংশ বেশি পরিমাণ জমিতে তুলো চাষ হয়েছে।

চলতি বছরে ৬.৯৭ লক্ষ হেক্টর জমিতে পাট ও মেস্তা চাষ হয়েছে। গত বছর ৬.৮৬ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর দেশে ১.৬৮ শতাংশ বেশি পরিমাণ জমিতে এই চাষ হয়েছে।

এই চাষের অগ্রগতি থেকে বোঝা যাচ্ছে যে খরিফ শস্য চাষের ওপর কোভিড-১৯-এর কোনও প্রভাব পড়েনি। ২০ আগস্ট পর্যন্ত দেশে ৬৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি অর্থবছরে  ১ জুন থেকে ২০ আগস্ট পর্যন্ত সাধারণ পরিমাণের থেকে ৬% বেশি বৃষ্টিপাত হয়েছে। কেন্দ্রীয় জল সংরক্ষণ কমিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশের ১২৩টি জলাধারে যথেষ্ট পরিমাণ জল সঞ্চয় রয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top