News Flash

  • Home
  • Uncategorized
  • অমর সিংয়ের প্রয়াণে ফাঁকা রাজ্যসভা আসন, ১১ সেপ্টেম্বর উপ-নির্বাচন
Image

অমর সিংয়ের প্রয়াণে ফাঁকা রাজ্যসভা আসন, ১১ সেপ্টেম্বর উপ-নির্বাচন

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): দীর্ঘ দিন অসুস্থ থাকার পর, গত ১ আগস্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন  সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিং। অমর সিংয়ের প্রয়াণে ফাঁকা হয়ে পড়েছে রাজ্যসভার ওই আসন। তাই উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার ওই আসনে আগামী ১১ সেপ্টেম্বর উপ-নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন শুক্রবার জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বর প্রয়াত অমর সিংয়ের রাজ্যসভা আসনে উপ-নির্বাচন হবে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন অমর সিং। সেই সংক্রান্ত চিকিৎসা করাতেই গত মার্চে সিঙ্গাপুরের হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই হাসপাতালেরই আইসিইউ-তে অমর সিংয়ের মৃত্যু হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top