News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক
Image

মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক

শিলং, ২০ আগস্ট (হি.স.) : মেঘালয়ের রাজ্যপাল পদে শপথ নিলেন সত্যপাল মালিক। মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন। বুধবার রাতে শিলঙে রাজভবনে শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, বিধানসভার অধ্যক্ষ মেতবাহ ল্যংদোহ, বিচারপতি হামারসন সিং থ্যাংকিউ, বিচারপতি ওয়ানলুরা ডিএংদহ, মেঘালয় পুলিশের মহানির্দেশক আর চন্দ্রনাথন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ সমারোহে বিরোধী কংগ্রেসের কোনও সদস্য উপস্থিত ছিলেন না।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী নবনিযুক্ত রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন। সত্যপাল মালিক ইতিপূর্বে গোয়া এবং জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে মেঘালয়ের রাজ্যপাল পদে নিয়োজিত করেছিলেন। তিনি তথাগত রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজ্যপাল পদে শপথ নিয়ে সত্যপাল মালিক বলেন, সদ্য মেঘালয়ে এসেছি। তাই, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আমাকে প্রথমে জানতে এবং বুঝতে হবে। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য সর্বোত সহায়তা করবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top