News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বেপরোয়া বাইক দূর্ঘটনায় নিহত দুই যুবক
Image

বিশালগড়ে বেপরোয়া বাইক দূর্ঘটনায় নিহত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ আগস্ট৷৷ রাজ্যে থেমে নেই যান সন্ত্রাস৷ আবারও যান সন্ত্রাসের বলি হল দুই যুবক৷ ঘটনা মঙ্গলবার রাত আটটা নাগাদ বিশালগড় এসডিএম অফিসের সামনে৷ জানা গেছে, মৃত দুই যুবকের নাম দিপেশ রুপিনি এবং দিরেশ ত্রিপুরা৷ আগরতলা থেকে বিশালগড়ের দিকে আসছিলেন দুই যুবক৷


তবে বাইকের গতি খুবই বেশী ছিল৷ যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা দেয়৷ দমকল কর্মীরা দুই যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিপেশকে মৃত বলে ঘোষণা করে এবং অপর যুবককে রেফার করে জিবি হাসপাতালে৷ জিবিতেই ওই যুবক প্রাণ হারায়৷ পুলিশ দূর্ঘটনাগ্রস্ত বাইকটিকে থানায় নিয়ে আসে৷ একটি মামলা নেয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top