News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক হেনস্তা মামলায় ধৃত চারজনের পুনরায় জেল হেফাজত
Image

চিকিৎসক হেনস্তা মামলায় ধৃত চারজনের পুনরায় জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ চিকিৎসক হেনস্তার অভিযোগে ধৃত সহকারী সরকারি আইনজীবী সহ চারজনকে পুনরায় জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ মঙ্গলবার আদালতে পুলিশ কেস ডায়েরি জমা দিয়েছে এবং রিমান্ড আবেদনের শুনানি হয়েছে৷ কিন্তু, আদালত পুলিশ রিমান্ডের আবেদন খারিজ করে দিয়েছে৷


প্রসঙ্গত, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক সংগীতা চক্রবর্তীর সাথে চার করোনা আক্রান্ত দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে৷ ওই ঘটনায় স্বাস্থ্য অধিকর্তা এনসিসি থানায় মামলা করেন৷ মামলার তদন্তে নেমে পুলিশ চারজনকে শনাক্ত করেছে৷ এদিকে ত্রিপুরা হাইকোর্ট ওই ঘটনায় সুয়োমোটো মামলা গ্রহণ করেছিল৷ ওই মামলায় পুলিশকে টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিল আদালত৷


এদিকে, আদালতের নির্দেশে চার অভিযুক্ত বিশ্বজিৎ দাস, রঞ্জিত সাহা, মিরন দাস এবং সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে এনসিসি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন৷ পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করে৷ আদালত তাঁদের টিআই প্যারেডের নির্দেশ দিয়ে ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন৷ ইতিমধ্যে ওই চারজনের টিআই প্যারেড হয়েছে৷


আজ আদালতে পুলিশ রিমান্ডের ওপর শুনানি হয়েছে৷ পুলিশ আদালতে কেস ডায়েরিও জমা দিয়েছে৷ এ-বিষয়ে এপিপি দীপা ভট্টাচার্য বলেন, এনসিসি থানার মামলা নম্বর ১০৬/২০২০ মামলায় পুলিশ আদালতে কেস ডায়েরি জমা দিয়েছে৷ সাথে রিমান্ডের আবেদন জানিয়েছে৷ আদালত তাদের ২৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top