News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্ৰান্ত এশিয়ান গেমছের স্বৰ্ণপদক বিজয়ী মণিপুরের বক্সার সরিতা দেবী
Image

করোনায় আক্ৰান্ত এশিয়ান গেমছের স্বৰ্ণপদক বিজয়ী মণিপুরের বক্সার সরিতা দেবী

ইমফল, ১৮ আগস্ট (হি.স.) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয় বক্সার তথা মণিপুরের বাসিন্দা সরিতা দেবী। এই দুঃসংবাদ নিজেই দিয়েছেন বক্সার সরিতা।

সরিতা দেবী জানান, গতকাল সোমবার তিনি স্বতঃপ্রণোদিত ভাবে তাঁর সোয়াব টেস্ট করিয়েছেন। এতে রেজাল্ট আসে পজিটিভ। গত কয়েকদিন ধরে জ্বরের উপসর্গ এবং শরীরে ব্যথা অনুভব করায় করোনার পরীক্ষা করিয়েছিলেন। তিনি জানান, তাঁর স্বামী থইবা সিঙের দেহেও করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তাঁদের সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান বক্সার সরিতা। সরিতা দেবী এবং তাঁর স্বামী থইবা সিঙের চিকিৎসা চলছে ইমফলের একটি কোভিড কেয়ার সেন্টারে।

উল্লেখ্য, এর আগে আরেক ভারতীয় বক্সার মণিপুরের নাংগম ডিঙ্কো সিংও করোনায় আক্ৰান্ত হয়েছিলেন। বৰ্তমানে তিনি সুস্থ। গত ২৩ মে দিল্লি থেকে আসার পর তাঁর সোয়াব পরীক্ষায় তিনি কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে এখানকার দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েস (রিমস্)-এ চিকিৎসার জন্য ভরতি করা হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top