News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৬২
Image

ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৬২

আগরতলা, ১৭ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় সোমবার ফের করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২। এদিকে, আজ ১১৮ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৭,২২২ জন ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫,৪০৪ জন সুস্থ হয়েছেন।

করোনা-র প্রকোপ ত্রিপুরায় মারাত্মকভাবে বেড়ে চলেছে। উত্তর-পূর্বাঞ্চলে অসমের পর আক্রান্তের নিরিখে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। অবশ্য সারা দেশেই করোনা-র প্রকোপ বেড়েই চলেছে। ফলে, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে সংক্রমণের বৃদ্ধি হওয়া ব্যতিক্রমী বলে মনে হচ্ছে না।

ত্রিপুরায় সম্প্রতি মৃতের সংখ্যাও বাড়ছে। আজ যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে একজনের বয়স ৪০ বছর বলে জানা গেছে। সম্প্রতি, কম বয়সের মানুষও করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কারণ, তাঁরা আগে কোনও না-কোনও রোগে আক্রান্ত ছিলেন। ফলে রোগ-প্রতিরোধ ক্ষমতা তাঁদের কম হওয়ায় করোনা-র সাথে লড়াই করে জয়ী হওয়া সম্ভব হয়ে উঠছে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top