News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক জোটে ফাটল ধরাতে ক্ষমতাচ্যুতরা ষড়যন্ত্র শুরু করেছে, বিস্ফোরক বিজেপি ও আইপিএফটি নেতৃবৃন্দ
Image

শাসক জোটে ফাটল ধরাতে ক্ষমতাচ্যুতরা ষড়যন্ত্র শুরু করেছে, বিস্ফোরক বিজেপি ও আইপিএফটি নেতৃবৃন্দ

আগরতলা, ১৬ আগস্ট (হি.স.)৷৷ শাসক জোটে চিড় ধরিয়ে ত্রিপুরায় শান্তির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে নেমেছে বিরোধীরা৷ তৈদু-তে সংগঠিত বিজেপি-আইপিএফটি সংঘর্ষকে ঘিরে দুই দলের নেতৃবৃন্দ বিরোধীদের নিশানা করে সুর চড়িয়েছেন৷ অবশ্য ওই ঘটনায় আইপিএফটি থানায় বিজেপি-র ১২ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়েছে করেছে৷ পাল্টা বিজেপিও আইপিএফটি-র বিরুদ্ধে এফআইআর করেছে, জানিয়েছেন গোমতির অতিরিক্ত পুলিশ সুপার৷


বাজার কমিটি পুনর্গঠন নিয়ে গোমতি জেলার তৈদু এলাকায় শনিবার উত্তেজনা ছড়িয়েছিল৷ দুই দলের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন৷ পরিস্থিতি মোকাবিলায় গিয়ে তৈদু মহকুমা পুলিশ আধিকারিক এবং একজন সব-ইন্সপেক্টরও আহত হয়েছেন৷ এ-বিষয়ে গোমতির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তৈদু বাজার কমিটিতে সদস্য রদবদল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল৷ তাতে উত্তেজনা ছড়িয়েছিল৷ তবে পুলিশের হস্তক্ষেপে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ তাঁর কথায়, সংঘর্ষ থামাতে গিয়ে তৈদু মহকুমা পুলিশ আধিকারিক এবং তৈদু থানার এক সাব-ইন্সপেক্টর আহত হয়েছেন৷ তবে এখন এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ তিনি বলেন, ওই ঘটনায় দুই গোষ্ঠী থানায় এফআইআর করেছে৷

এদিকে, আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা ওই সংঘর্ষের ঘটনায় বিরোধী দলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন৷ তিনি বলেন, তৈদু বাজার কমিটি আইপিএফটি কর্মীরা পরিচালনা করছেন৷ কিন্তু বিজেপি ওই কমিটি বদল করে নিজেরা পরিচালনা করতে চাইছে৷ সে মোতাবেক তারা হাটবার পরিবর্তন করতে চাইছেন৷ তাঁর কথায়, তৈদু বাজারে হাটবার বসে মঙ্গল ও শুক্রবার৷ বিজেপি ওই দিনক্ষণ পরিবর্তন করে মঙ্গল ও শনিবার করতে চাইছে৷ কিন্তু তাতে স্থানীয়দের আপত্তি রয়েছে৷ তিনি বলেন, আইপিএফটি কর্মীদের না ডেকে বিজেপি নিজেদের মতো কমিটি বদলের বৈঠকে নতুন হাটবার নিয়ে আলোচনা করেছেন৷ তাতে, শুধু রচনা কলই আমন্ত্রিত ছিলেন৷ কিন্তু, বৈঠকে মতবিরোধ দেখা দেয় এবং রচনা কলই সহ অন্যান্যরা বেরিয়ে যান৷ তাতেই দেখা দেয় বিপত্তি৷


মঙ্গলের দাবি, বিজেপি কর্মীরা নিজেদের পার্টি অফিস থেকে আইপিএফটি কর্মীদের লক্ষ্য করে মদের বোতল, ইট-পাটকেল ছুঁড়তে থাকেন৷ তাতে বেশ কয়েকজন আইপিএফটি কর্মী আহত হন৷ তখন আইপিএফটি কর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন৷ ফলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তিনি অভিযোগ এনে বলেন, পুলিশ পরিস্থিতির মোকাবিলায় আইপিএফটি-র দলীয় পতাকা এবং পার্টি অফিস ভাংচুর করেছে৷ মঙ্গল বলেন, ওই ঘটনায় অধিকাংশ বিজেপি কর্মীই সিপিএম দল থেকে এসেছেন৷ তারা এখন বিজেপি-তে যোগ দিয়ে শাসক জোটের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছেন৷ তাঁর দাবি, রূপকুমার জমাতিয়া, বিশু সাহা, রতন কলই, মঙ্গল কলই, কমল কলই, শিবসাং লিয়ান কাইপেং, মঙ্গল সিং কলই, জগদীশ দেবনাথ এবং নারায়ণ কাইপেং সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন৷ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

তাঁর সাফ কথা, বিরোধীরাই বিজেপি-আইপিএফটির মধ্যে ঝামেলা পাকিয়ে রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন৷ একই সুরে বিরোধীদের বিঁধলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও৷ তিনি বলেন, বিজেপি-আইপিএফটি দুই দল আলাদা নীতি এবং আলাদা মতাদর্শে বিশ্বাসী৷ কিন্তু তবুও রাজ্যের স্বার্থে আমরা জোট বেঁধেছি৷ তবে এখন ত্রিপুরায় ক্ষমতাচ্যুতদের ইন্ধনেই ত্রিপুরায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে৷ তিনি দুই দলের কর্মীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন৷ বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, শরিক দলে সিপিএমের ক্যাডাররা প্রবেশ করেছেন৷ তাঁদের পরিচয় রাজনৈতিক দুর্বৃত্ত বলে আমরা মনে করি৷ আইপিএফটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই আশা রাখছি৷ তাঁর সাফ কথা, তৈদু-তে দুই শাসক দলের সংঘর্ষে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে৷ তাই, বিজেপি কর্মীদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ তবে তিনি দাবি করেন, বিজেপি-তে সিপিএম-এর ক্যাডারদের প্রবেশ কোনওভাবেই সম্ভব নয়৷

এদিকে, সিপিএম-এর রাজ্য সম্পাদক গৌতম দাশ, দুই শাসক দলের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ তিনি বলেন, সিপিএম-এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে৷ এলাকা দখল নিয়েই শাসক জোটে বিরোধ দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top