News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯ ও ২০ আগস্ট রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কতা জারি
Image

১৯ ও ২০ আগস্ট রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কতা জারি

আগরতলা, ১৬ আগস্ট (হি.স.) ৷৷ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ আগামী ১৯ এবং ২০ আগস্ট ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে৷

রবিবার আবহাওয়া দফতর এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বঙ্গোপসাগরে আপেক্ষিক আর্দতার পরিমাণ বেড়ে যাওয়ায় ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে৷ তাই আগামী ১৯ ও ২০ আগস্ট ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস পাওয়া গেছে৷

বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই দিন ত্রিপুরার সমস্ত জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হবে এবং দুয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ সে মোতাবেক সকলকে সতর্কতা হিসেবে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷

করোনা-প্রকোপের মধ্যে প্রকৃতির রুদ্র রূপ স্বাভাবিকভাবে জনজীবনকে দারুণ প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে৷ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়৷ ফলে, করোনা-র আবহে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে প্রশাসনকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top