News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে
Image

দ্বিতীয় প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে

আগরতলা, ১৬ আগস্ট (হি.স.)৷৷ ত্রিপুরায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হষেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে৷ আজ তাঁর দ্বিতীয় প্রয়াণ দিবসে সারা ত্রিপুরাষ বিজেপি-র পার্টি অফিসগুলিতে দলীয় কর্মীরা তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন৷


টুইটে মুখ্যমন্ত্রী বলেন, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে নিজের রাজনীতি দিয়ে ভারতবর্ষের বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছেন যিনি তিনি সবার প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন আদরণীয় অটলবিহারী বাজপেয়ীজি৷ আজ তাঁর প্রয়ান দিবসে জানাই কোটি কোটি প্রণাম৷ সাথে মুখ্যমন্ত্রী যোগ করেন, শুধুমাত্র ভারতবাসীদের জন্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশের, অসংখ্য মানুষের কাছেও যিনি একজন আদর্শবান জননেতার প্রতীক, যাঁর জীবৎকাল ভারতের গৌরবোজ্জ্বল গাঁথা গেয়ে যায়৷ সেই মহান জননেতা অটলবিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবসে জানাই কোটি কোটি প্রণাম৷


এদিন অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে বিজেপির প্রদেশ মুখ্য কার্যালয়ে করোনা-র স্বাস্থ্যবিধি মেনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে৷ তাঁকে স্মরণ করে আলোচনা করেছেন বিজেপি নেতৃবৃন্দ৷ বিজেপি প্রদেশ সভাপতি ড় মানিক সাহা বলেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি-র প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি৷ তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীর পথে চলতে চাইছি৷ তাই, তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁকে স্মরণ করতে আমরা আলোচনায় অংশ নিয়েছি৷


এদিকে, আজ সারা ত্রিপুরায় বিজেপি পার্টি অফিসগুলিতে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে৷ দলীয় কর্মীরা অনেকে নিজের নিজের বাড়িতেও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ বিজেপি বিধায়ক এবং সাংসদরাও তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top