News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘ পাঁচমাস পর ফের শুরু হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা
Image

দীর্ঘ পাঁচমাস পর ফের শুরু হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা

শ্রীনগর, ১৬ আগস্ট (হি.স.):দীর্ঘ পাঁচমাস পর রবিবার ফের শুরু হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রা৷ দেশ জুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে স্থগিত হয় বৈষ্ণদেবীর পুণ্য যাত্রা৷ ।শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড এ বিষয়ে কয়েকটি নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে যে, ২ হাজার ভক্তই প্রতিদিন দর্শনের অনুমতি পাবেন।

শ্রী মাতা বৈষ্ণদেবী শ্রাইন বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার রমেশ কুমার জানান, প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বাধিক ২ হাজার তীর্থযাত্রীরা এই সুযোগ পাবেন, এর মধ্যে ১৯০০ জন যাত্রী জম্মু ও কাশ্মীরের এবং বাকি ১০০ জন বাইরে থেকে আসার সুযোগ পাবেন। কুমার বলেছিলেন যে, পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “রেজিস্ট্রেশন উইন্ডোতে ভিড় যাতে না হয় তাই শুধুমাত্র অনলাইনে এই যাত্রার দরখাস্ত করতে হচ্ছে৷ যাত্রীদের মোবাইলে ‘আরোগ্য সেতু অ্যাপ’ ডাউনলোড করা বাধ্যতামূলক এবং মাস্কও পরতে হবে৷ প্রত্যকটি প্রবেশপথে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। জম্মু ও কাশ্মীরের বাইরের যাত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আসবেন যাঁরা, তাঁদের করোনা নেই সেটা প্রমাণ করতে হবে৷ যাত্রার প্রবেশ পথে তাঁদের পরীক্ষা করা হবে। বৈষ্ণোদেবী ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যে যে যাত্রীরা সুস্থ থাকবেন তাঁরাই কেবলমাত্র দর্শনের অনুমতি পাবেন। প্রাথমিকভাবে যাত্রাপথে তাঁদের হেঁটেই যেতে হবে৷ যাত্রীদের সুবিধার্থে ব্যাটারি চালিত যানবাহন, রোপওয়ে ও হেলিকপ্টারের মতো সমস্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, ১০ বছরের কম বয়সি শিশু, গর্ভবতী মহিলা, অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সের মানুষের জন্য এই যাত্রা বন্ধ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে এই নিয়ে ভাবনাচিন্তা করা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top