News Flash

  • Home
  • Uncategorized
  • ধোনিকে শুভেচ্ছা বিসিসিআইয়ের
Image

ধোনিকে শুভেচ্ছা বিসিসিআইয়ের

মুম্বই, ১৬ আগস্ট (হি. স.): সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি অভিনন্দন ও শুভেচ্ছা জানালো ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়মায়ক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। রবিবার এক টুইট বার্তায় বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, অধিনায়ক, কিংবদন্তি, অনুপ্রেরণাদায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার প্রতি অনেক শুভেচ্ছা রইল। অসাধারণ স্মৃতি দিয়ে যাওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ রইল।

উল্লেখ করা যেতে পারে, সৈয়দ কিরমানির পরে ভারতীয় ক্রিকেট যখন বিশ্বমানের উইকেট রক্ষকের অভাবে ভুগছিল। সেই অভাব মিটে যায় মহেন্দ্র সিং ধোনির অভিষেকের মধ্যে দিয়ে। অভিষেকের কয়েক বছরের মধ্যেই তাৎক্ষণিক বুদ্ধিমত্তা এবং অসাধারণ ব্যাটিংয়ের জন্য নজর কেড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, একাধিকবার এশিয়া কাপের খেতাব ভারতকে এনে দিয়েছেন তিনি। ফলে তাঁর অবর্তমানে ভারতীয় ক্রিকেটে যে একটা শূন্যস্থান তৈরি হল তা বলাই বাহুল্য।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top