News Flash

  • Home
  • Uncategorized
  • অটল বিহারী বাজপেয়ীর স্মরণে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর
Image

অটল বিহারী বাজপেয়ীর স্মরণে শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর

কলকাতা, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার নিজের টুইট বার্তায় তিনি লেখেন, অটল বিহারী বাজপেয়ী একজন মহান রাজনীতিবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।

প্রসঙ্গত অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার প্রথমে রেলমন্ত্রী পরে দফতরবিহীন মন্ত্রী এবং শেষে কয়লামন্ত্রীর পদে দায়িত্বভার সামলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রসঙ্গে বিজিপির সাথে ভিন্নমত পোষণ করায় তিনি এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। যদিও ব্যক্তিগত স্তরে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার সম্পর্ক বরাবর ছিল। এমনকি কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top