News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংস্কৃতির বলিষ্ঠ কন্ঠ ছিলেন, অটল স্মরণে অমিত
Image

ভারতীয় সংস্কৃতির বলিষ্ঠ কন্ঠ ছিলেন, অটল স্মরণে অমিত

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি. স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার নিজের একাধিক টুইট বার্তায় অমিত শাহ লিখেছেন, দেশভক্ত অটল বিহারী বাজপেয়ী ভারতীয় সংস্কৃতির বলিষ্ঠ কন্ঠ ছিলেন।রাষ্ট্রের প্রতি সমর্পিত রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন দক্ষ সংগঠক ছিলেন। বিজেপির বিস্তারে তাঁর বিশেষ ভূমিকা ছিল। দেশজুড়ে থাকা কয়েক কোটি কার্যকর্তাকে তিনি অনুপ্রাণিত করেছিলেন।

অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশ প্রথম বারের জন্য সুশাসনের স্বাদ পেয়েছিল। সর্বশিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মত যুগান্তকারী প্রকল্প তার আমলেই সম্ভব হয়েছিল। পোখরানে পরমাণু বিস্ফোরণ এবং কার্গিল বিজয় শক্তিশালী ভারতের ভিত্তি স্থাপন করেছিল।

বর্তমতম তাঁর দেখানো পথে চলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গরিবদের কল্যাণের জন্য কাজ করে করে চলেছে এবং ভারতকে বিশ্বগুরুতে পরিণত করতে দায়বদ্ধতা দেখিয়ে চলেছে।এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের টুইট বার্তায় লিখেছিলেন, রাষ্ট্রের উন্নয়নে অসাধারণ সেবা এবং প্রচেষ্টা করে যাওয়ার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন অটল বিহারী বাজপেয়ী।

উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালের এই দিনে দিল্লির এইমস ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তিনি প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরেরও বেশি সময় এই পদে থেকেছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top