News Flash

  • Home
  • Uncategorized
  • তুলাশিখরে আগুনে পুড়ল দোকান
Image

তুলাশিখরে আগুনে পুড়ল দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ খোয়াই জেলার তুলাশিখর হাসপাতাল সংলগ্ণ এলাকার একটি দোকান অগ্ণিকাণ্ডে সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে৷ দোকানের মালিকের নাম অরুণ দেববর্মা৷ মধ্যরাত নাগাদ দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ স্থানীয় লোকজনরা আগুনের লেলিহান শিখা দেখে বেরিয়ে আসেন৷ তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আস দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানটি অগ্ণিকাণ্ডের সম্পূর্ণভাবে পুরে ছারখার হয়ে যায়৷ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে৷প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কিভাবে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে পুলিশ ও দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷ অগ্ণিকাণ্ডে দোকান পুড়ে ছারখার হয়ে যায়৷দোকান মালিক সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ক্ষতিগ্রস্ত দোকানের মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্থানীয় তরফ থেকে দাবি উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top