News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামোগত উন্নয়নের ফলে ত্রিপুরা নতুন দিকে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

পরিকাঠামোগত উন্নয়নের ফলে ত্রিপুরা নতুন দিকে অগ্রসর হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ কোন রাজ্যকে উন্নতির পথে নিয়ে যেতে হলে ঐ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায় সেই পথ সুুগম করতে হবে৷ বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে৷ আজ সচিবালয়ে সিঙ্গেল উইণ্ডো অ্যাপ্রভাল বাই অল গভর্নমেন্ট এজেন্সিস অব ত্রিপুরা-র (SWAAGAT) ওয়েব পোর্টাল এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, এই পোর্টাল চালু হওয়ার ফলে শিল্পোদ্যোগীদের শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুমতি ও লাইসেন্স এক জায়গা থেকে অনলাইনেই পাওয়া যাবে৷ তিনি বলেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে ১৬ টি দপ্তরের ৫২টি পরিষেবা অনলাইনেই পাওয়া যাবে৷ আগে শিল্প স্থাপনের জন্য অনুমতি পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে যে জটিল ব্যবস্থা ছিল, তার অবসান হয়েছে এই পোর্টাল চালুর মধ্য দিয়ে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত ত্রিপুরার হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়ে এয়ারওয়ে অর্থাৎ হীরা এর সাথে ওয়াটারওয়ে কানেকটিভিটিও যুক্ত হয়েছে৷ সাবমের স্পেশাল ইকনোমিক জোন, ইন্টিগ্রেটেড চেক পোস্টের মতো পরিকাঠামোগত উন্নয়নের ফলে ত্রিপুরা নতুন দিকে অগ্রসর হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নতুন সরকার আসার পর বিভিন্ন নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের মানুষের মধ্যে স্ব-নির্ভর হওয়ার মানসিকতা তৈরী হয়েছে৷ রাজ্যের যুবকরা স্ব-উদ্যোগী হতে চাইছে৷ এর ফলে শিল্পের সংখ্যাও বেড়েছে৷ বেড়েছে স্বরোজগারী যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি৷ মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গেল উইণ্ডো সিস্টেম চালু হওয়ার ফলে যারা নিজের পায়ে নিজে দাঁড়াতে চায় তাদের জন্য সুুবিধা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিল্পোদ্যোগীদের সহায়তা করার জন্য শিল্প ও বাণিজ্য দপ্তর ও ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম থেকে বিভিন্ন ক্ষেত্রে সাবসিডিরও ব্যবস্থা করা হচ্ছে৷

অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিল্প উদ্যোগীদের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে৷ তিনি জানান, আগে বিভিন্ন বন্ধ হওয়া শিল্পগুলির প্রায় ৭০ শতাংশ পুনরায় চালু হয়েছে৷ তিনি বলেন, শিল্প স্থাপনের জন্য শিল্প এলাকাগুলিতে যে শেডগুলি তৈরি করা হয়েছে তার বেশিরভাগই চালু হয়েছে৷ শিল্প এলাকায় শেড ভাড়া নেওয়ার জন্য ছোট ছোট শিল্প উদ্যোগীদের সুুযোগ করে দেওয়া হচ্ছে৷ মহিলা উদ্যোগীদের জন্য সুুযোগ করে দেওয়া হচ্ছে৷ ছোট উদ্যোগীদের জন্য কম বাজেটে অর্থাৎ ২ লক্ষ টাকা সিকিউরিটি ও ৫ হাজার টাকা মাসিক ভাড়া দিয়ে যে শেড ভাড়া নিতে পারে তার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এর জন্য নতুন নতুন শেড তৈরি করা হয়েছে৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলেন, বর্তমানে শিল্পক্ষেত্রে আমদানী ও রপ্তানী অনেক বেড়েছে৷ তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে আমদানীর পরিমাণ ছিল ৩৪০ কোটি এবং রপ্তানী ছিল ৬ কোটি ৫০ লক্ষ টাকার৷ ২০১৮-১৯-এ আমদানী ৫৫০ কোটি টাকা এবং রপ্তানী ১৪ কোটি ৫০ লক্ষ টাকা ছিল৷ ২০১৯-২০ সালে আমদানী ৬৫০ কোটি টাকা ও রপ্তানী ৩০ কোটি টাকারও বেশি৷ এদিনের অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং অধিকর্তা প্রশান্ত কুমার গোয়েল৷ এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top