News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবস উদযাপনে থাকবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’
Image

স্বাধীনতা দিবস উদযাপনে থাকবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরায় আগামীকাল শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে৷ এই উপলক্ষ্যে রাজধানীর আগরতলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেখানো হবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’৷

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে৷ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে৷ অনুষ্ঠানে ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমী বিপ্লব কুমার দেব৷ এরপর মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরসৃকত করবেন৷ এদিন তিনি ৯টা ৫০ মিনিটে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷

মুখ্যমীর বক্তব্যের পর তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে সংক্ষিপ্ত সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে দেখানো হবে স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ’আত্মনির্ভর ত্রিপুরা’ এবং ’জার্নি টুওয়ার্ডস হিরা টু হিরা প্লাস’৷ আগামীকাল সকালে সূযর্োদয়ের সাথে সাথে সমস্ত বেসরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল ৭টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সকাল ৮টা ১ মিনিটে তিনি সার্কিট হাউস সংলগ্ণ মূর্তি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন৷ সকাল ৮টা ১৫ মিনিটে গান্ধীঘাটে গান্ধী বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তিনি৷ এরপর ৮টা ২৭ মিনিটে পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top