News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭ আগস্ট কালো দিবস পালন করবে চাকমা জনগোষ্ঠী, করোনা প্রকোপে হবে সাংকেতিক
Image

১৭ আগস্ট কালো দিবস পালন করবে চাকমা জনগোষ্ঠী, করোনা প্রকোপে হবে সাংকেতিক

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : আগামী ১৭ আগস্ট কালো দিবস পালন করবে চাকমা জনগোষ্ঠী৷ তবে, করোনা-র প্রকোপে এবার সাংকেতিক কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা৷ ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ৯৮.৫০ শতাংশ অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম-কে অন্যায় ভাবে পাকিস্তানে অন্তর্ভুক্তি দেওয়ার প্রতিবাদে প্রতি বছর উত্তরপূর্ব ভারতের অসম, অরুনাচল প্রদেশ, মিজোরাম ও ত্রিপুরায় বসবাসকারী চাকমা জনগােষ্ঠী ১৭ আগস্ট দিনটিকে কালাে-দিবস হিসেবে পালন করছে৷ ২০১৬ সালের ২৪-২৫ মার্চ গৌহাটিতে অনুষ্ঠিত চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া-র বাৎসরিক জাতীয় অধিবেশনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কোলকাতা, নতুন দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু শহরে বসবাসকারী ছাত্রছাত্রী সহ কর্মজীবী চাকমা জনগোষ্ঠীর মানুষ ওই দিনটি পালন করছেন৷

সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উদয়জ্যোতি চাকমা বলেন, বহু আন্দোলন, ত্যাগ-তিতিক্ষা ও ঐক্যবদ্ধ সংগ্রামের ফলে দীর্ঘ প্রায় দু’’শ বছর ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে ভারতবর্ষের আপামর জনগণ ১৯৪৭ সালে ১৫ আগস্ট পরম আকাঙ্খিত স্বাধীনতা অর্জন করেছিল৷ ওই পবিত্র দিনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চাকমা জনগোষ্ঠী ভারতের জাতীয় পতাকা স্বগর্বে উত্তোলন করেন৷ কিন্তু ১৯৪৭ সালের ১৭ আগস্ট সরকারিভাবে বেতারযােগে জানা গেল ৯৮.৫০ শতাংশ অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে অন্যায়ভাবে পাকিস্তানের আন্তর্ভূক্তি দেওয়া হয়েছে৷ তখনই নতুন করে কালো অধ্যায়ের হয়েছিল বলে আমরা মনে করি৷ তাই, আমরা প্রতীকী কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি৷

তাঁর কথায়, প্রতি বছরের ন্যায় এ-বছরও ওই দিনটি কালাে দিবস হিসাবে পালিত হবে৷ তবে, এ-বছর আনুষ্ঠানিক ভাবে মিছিল বা সমাবেশ করা হবে না৷ শুধুমাত্র সাংকেতিক হিসাবে পালিত হবে৷ কারণ, বর্তমানে করোনা অতিমারী ভারত সহ সমগ্র বিশ্বে মানব সভ্যতার উপর বিরাট ছমকি হয়ে দাড়িয়েছে৷ এই অতিমারী থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশিকা জারি করেছে৷ তাই, সাংকেতিক কালো দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে, বলেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top