News Flash

  • Home
  • Uncategorized
  • কাছাড়ের কুখ্যাত ডাকাত ডালই মিয়াঁর দ্বিতীয় ডাকাত-ছেলেরও মৃত্যু গণধলাইয়ে

কাছাড়ের কুখ্যাত ডাকাত ডালই মিয়াঁর দ্বিতীয় ডাকাত-ছেলেরও মৃত্যু গণধলাইয়ে

সোনাই (অসম), ১৪ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার কুখ্যাত ডাকাত ডালই মিয়াঁর দ্বিতীয় ডাকাত-ছেলেরও মৃত্যু হয়েছে গণধলাইয়ে। আজ শুক্রবার বেলা দুটা নাগাদ কাছাড় জেলার নিয়াইরগ্রাম বাগপুর বাইপাস সড়ক সংলগ্ন বাটিলা হাওরে কুখ্যাত ডাকাত জয়নাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাপ্ত খবরে জানা গেছে, দুদিন আগে জয়নাল উদ্দিন নিয়াইরগ্রাম-বাগপুর এলাকার জনৈক চিকিৎসকের কাছে এসেছিল। কিন্তু এই চিকিৎসকের স্ত্রী ডাক্তার বাড়ি নেই বললে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে ওঠে জয়নাল। গালিগালাজ করে ডাক্তারের স্ত্রীকে৷ পরে দেখে নেওয়ার হুমকিও নাকি দেয় সে। পরবর্তীতে চিকিৎসক গ্রামের মানুষকে ঘটনাটি জানিয়ে এর বিচার চান। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল নয়টা নাগাদ দেড় শতাধিক লোক বাগপুর দ্বিতীয় খণ্ডে জয়নাল উদ্দিনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। অবস্থা বেগতিক দেখে জয়নাল পালিয়ে গা ঢাকা দেয়।

কিন্তু নিকটবর্তী ভিন বস্তির মানুষ জয়নালকে  পাকড়াও করেন। উত্তেজিত মানুষজন তাকে থানায় দেওয়া হবে বলে নিয়ে আসছিলেন। কিছুদূর যাওয়ার পর আরেক দল জয়নালের ওপর হামলা করে বসে। গণধলাই দেওয়া হয় তাকে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাওয়রের মধ্যে ফেলে পালিয়ে যায় উত্তেজিত জনতার দল। বেধড়ক মারপিটে জয়নাল উদ্দিন প্রাণ হারিয়েছে বলে অনেকের ধারণা। মুহূর্তের মধ্যেই গোটা সোনাইয়ে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে জয়নালের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ হাসপাতালের ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য গত মাস পাঁচেক আগে জয়নালের দাদা মায়াজুল হকও সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডে একইভাবে গণধলাইয়ে প্রাণ হারিয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top