News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে আফ্রিকান সোয়াইন ফিভার, ২৪টি শূকরের মৃত্যু, রিপোর্টের অপেক্ষা ৪৯টি-র
Image

মেঘালয়ে আফ্রিকান সোয়াইন ফিভার, ২৪টি শূকরের মৃত্যু, রিপোর্টের অপেক্ষা ৪৯টি-র

শিলং, ১৩ আগস্ট (হি.স.) : করোনা-প্রকোপের মধ্যে মেঘালয়ে আফ্রিকান সোয়াইন ফিভার থাবা বসিয়েছে। ওই ফিভারের থাবায় ২৪টি শূকরের মৃত্যু হয়েছে। আরও ৪৯টি শূকরের মৃত্যুর তথ্য চূড়ান্ত নিশ্চিত হওয়ার অপেক্ষায়। এই ঘটনায় যে গ্রামে ওই রোগে আক্রান্ত হয়ে শূকরের মৃত্যু হয়েছে সেখানে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

এ-বিষয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং বলেন, রাজ্যে এখন পর্যন্ত ৭৩টি শূকরের মৃত্যুর খবর মিলেছে। তার মধ্যে ২৪টি আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু হয়েছে বলে প্রমাণ মিলেছে। বাকি ৪৯টি শূকরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁর কথায়, পূর্ব খাসিপাহাড়, রি-ভই, জয়ন্তিয়া পাহাড় এবং পশ্চিম খাসিপাহাড় জেলার ১২টি গ্রামে আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এদিন তিনি বলেন, মেঘালয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, শূকরের মৃত্যু হয়েছে যে ১২টি গ্রাম সেগুলোকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর কথায়, কন্টেইনমেন্ট জোন থেকে কোনও শূকর বিক্রি কিংবা পরিবহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁর দাবি, মেঘালয় সরকার ওই রোগের সংক্রমণ আর যাতে না ছড়ায় তার ব্যবস্থা নিচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top