News Flash

  • Home
  • Uncategorized
  • নাগা শান্তিচুক্তি মণিপুরের অখণ্ডতায় প্রভাব ফেলবে না : মুখ্যমন্ত্রী বীরেন
Image

নাগা শান্তিচুক্তি মণিপুরের অখণ্ডতায় প্রভাব ফেলবে না : মুখ্যমন্ত্রী বীরেন

ইমফল, ১৩ আগস্ট (হি.স.) : নাগা শান্তিচুক্তি রাজ্যের অখণ্ডতায় কোনও প্রভাব ফেলবে না, দৃঢ়তার সাথে এ-কথা বলেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ বৃহস্পতিবার ইমফলে দেশপ্রেমিক দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, ভারত সরকার ও এনএসসিএন (আইএম)-এর মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পাদিত হওয়ার আগে মণিপুরবাসীর মতামত নেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে।

প্রসঙ্গত, এনএসসিএন (ইশাক-মুইভা / আইএম)-এর সঙ্গে গত ২০১৫ সালের ৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিঙের উপস্থিতিতে ভারত সরকারের এক ‘প্রারম্ভিক চুক্তি’ (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল। সেদিনের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এনএসসিএন-এর তদানীন্তন চেয়ারম্যান ইশাক চিশি স্যু (২০১৬ সালের ২৮ জুন প্রয়াত) এবং সাধারণ সম্পাদক থুইঙ্গালেং মুইভা। স্বাক্ষরিত ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা হয়েছে বলে দাবি করা হলেও মূলত চুক্তিতে কী রয়েছে তা আজও সর্বসমক্ষে আনা হয়নি। এতে কী আছে, তাকে কেন্দ্র করে নাগাল্যান্ডের বিভিন্ন মহলের পাশাপাশি পার্শ্ববর্তী অসম, মণিপুরের রাজনৈতিক ও সামাজিক মহলে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্প্রতি, ইউনাইটেড কমিটি অব মণিপুর এক প্রেস বিবৃতিতে কড়া ভাষায় বলেছে, কেন্দ্রের অবিবেচক সিদ্ধান্ত মণিপুরের বিরুদ্ধে হলে ভবিষৎ কর্মসূচি ভেবে রাখতে প্রস্তুত মণিপুরবাসী। এদিকে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দেশপ্রেমিকদের আত্মবলিদানে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, আজকের দিনটি স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের সাক্ষী হয়ে রয়েছে। তাই এই দিনটিকে ভুলে যাওয়া সম্ভব নয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top