News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী
Image

প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.) : অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। ভেঙে দিলেন বিজেপির প্রতিষ্ঠা পুরুষ অটলবিহারী বাজপেয়ীর রেকর্ড। সবমিলিয়ে ২২৬৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেই রেকর্ড ১৩ অগস্টে ভেঙে গেল।

 প্রথমবারের জন্য ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী পদে বসেন নরেন্দ্র মোদী। এরপর ফের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ৩০ মে ২০১৯ সালে। কোনও অকংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে দুটি পূর্ণ মেয়াদ সরকার চালাতে পারেননি।  সেই নিরিখেও মোদী যে রেকর্ড করবেন, কার্যত তা বলাই যায়। সার্বিক তালিতায় চতুর্থ স্থানে মোদী। প্রথম তিনে যথাক্রমে আছেন জওহারলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহেরু  এই পদে আসীন ছিলেন ১৭ বছর। তাঁর কন্যা ইন্দিরা প্রধানমন্ত্রী ছিলেন ১১ বছরের বেশি। ২০০৪-২০১৪ থেকে দায়িত্বে ছিলেন মনমোহন সিং।

অকংগ্রেসি অন্য প্রধানমন্ত্রীরা খুব বেশি দিন মসনদে টিকতে পারেননি। তারা প্রায় সবাই ছিলেন তৃতীয় ফ্রন্টের নেতা যারা শীর্ষ আসন পেয়েছিলেন। সেদিক থেকে ৩০৩ আসন পেয়ে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সামনে কোনও নেতৃত্বের সংকট নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top