News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি. স.) :  হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যা গী। বুধবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজীবের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কংগ্রেসে। 

টিভিতে তর্ক-বিতর্কের আসরে পরিচিত মুখ ছিলেন রাজীব ত্যাগী। এদিন মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ আগেও একটি টিভি চ্যানেলে দলের হয়ে বক্তব্য রাখেন তিনি। তার আগে নিজেই টুইটও করেছিলেন সেকথা। কিন্তু তার কিছু সময় পরেই আসে এই দুঃসংবাদ।

কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে রাজীব ত্যাগীর মৃত্যুর কথা জানানোর পাশাপাশি তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। এছাড়া সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক কংগ্রেস নেতা । টুইটারে কংগ্রেসের তরফে বলা হয়েছে, “রাজীব ত্যাগীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এক বিশ্বস্ত কংগ্রেস নেতা ছিলেন উনি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই”। কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল বলেছেন, ”রাজীব ত্য়াগীর প্রয়াণে খুব ভেঙে পড়েছি। স্তম্ভিত হয়ে গিয়েছি আমার প্রিয় বন্ধু-সহকর্মীকে হারিয়ে। পরিবারের এক সদস্যকে হারালাম। এক বন্ধু, ভাল মানুষকে হারালাম…”।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top