News Flash

  • Home
  • Uncategorized
  • ফেসবুক পোস্টকে ঘিরে উত্তাল বেঙ্গালুরু; মৃত্যু ৩ জনের, গ্রেফতার ১১০ জন
Image

ফেসবুক পোস্টকে ঘিরে উত্তাল বেঙ্গালুরু; মৃত্যু ৩ জনের, গ্রেফতার ১১০ জন

বেঙ্গালুরু, ১২ আগস্ট (হি.স.): সোশ্যাল মিডিয়ায় ‘অবমাননাকর’ মন্তব্য পোস্টকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বেঙ্গালুরু কাভাল বীরসান্দ্রা এলাকা। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ৬০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। হিংসাত্মক ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১১০ জনকে। ভাঙচুর চালানো হয় বেঙ্গালুরুর ডি জে হাল্লি পুলিশ স্টেশনে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। হিংসাত্মক ঘটনার জেরে সমগ্র বেঙ্গালুরু শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এছাড়াও ডি জে হাল্লি পুলিশ স্টেশন এবং কে জি হাল্লি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে হামলা চালানো হয় কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাসমূর্তির বাসভবনেও, তাঁর ভাইপো নবীনের ফেসবুক পোস্টকে ঘিরেই বিবাদের সূত্রপাত হয়েছিল।

বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার অফ পুলিশ সন্দীপ পাটিল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বেঙ্গালুরুতে হিংসার ঘটনায় মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, হিংসাত্মক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর বিষয় পোস্ট করার অভিযোগে মূল অভিযুক্ত নবীনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রায় ৬০ জন পুলিশ কর্মী আহত হয়েছেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। বেঙ্গালুরু (আর্বান) ডেপুটি কমিশনার জি এন শিবামূর্তি জানিয়েছেন, মঙ্গলবার রাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে অনুরোধ করছি। এদিন ডি জে হাল্লি পুলিশ স্টেশনে যান তিনি।

কর্ণাটকের কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তির ভাইপো নবীনের করা ফেসবুক পোস্টকে ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানা যাচ্ছে। ফেসবুকে একটি ‘বিতর্কিত’ পোস্ট করেন শ্রীনিবাস মূর্তির ভাগ্নে। তারপরই, পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার রাতে মূর্তির বাসভবনের সামনে জড়ো হয়ে হামলা চালায় একদল বিক্ষোভকারী। বাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টিও হয়। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডি জে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে খণ্ডযুদ্ধে বেঁধে যায় পুলিশের। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ  করতে পুলিশকে গুলি চালাতে হয়। পুলিশের ফায়ারিংয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।  আরও কয়েকজন আহত হন। অন্যদিকে বিক্ষোভ সামলাতে গিয়ে আহত হন পুলিশের প্রায় ৬০ জন কর্মীও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top