News Flash

  • Home
  • Uncategorized
  • সংকটজনক প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

সংকটজনক প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা

কলকাতা, ১১ আগস্ট (হি স): করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বর্তমানে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কিন্তু মঙ্গলবার তার অবস্থা আরও সংকটজনক হয় এমনটাই খবর সূত্রে। সূত্রের খবর,আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি।মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়কে। আপাতত তাকে ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। অন্যদিকে, প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি।  প্রসঙ্গত, সোমবার টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতি জানান, তিনি অন্য চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছেছিলেন। সেখানেই তাঁর কোভিড টেস্ট হয়। কারণ বর্তমানে যে কোনও চিকিৎসার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। তখন রিপোর্টে তাঁর করোনা ধরা পড়ে। সেই কারণে টুইটে তিনি লেখেন, ‘গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, অনুরোধ করব তাঁরা যেন সেলফ আইসোলেশনে চলে যান। সেই সঙ্গে যেন অবশ্যই করোনা পরীক্ষা করান’। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top