News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিমকোর্ট প্রদত্ত রায়ের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
Image

সুপ্রিমকোর্ট প্রদত্ত রায়ের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, চাকরিচ্যুত শিক্ষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

আগরতলা, ১০ আগস্ট (হি.স.)৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে সুপ্রিমকোর্ট প্রদত্ত রায়ের চুলচেরা বিশ্লেষণ চলছে৷ সবর্োচ্চ আদালতের কাছে ওই রায়ের স্পষ্টীকরণ জানার প্রয়োজনীয়তা নিয়েও চর্চা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একান্তবাসের মেয়াদ সমাপ্ত হলে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ সোমবার এ-কথা বলেন ত্রিপুরার আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বহু চর্চিত ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক মামলায় সুপ্রিমকোর্ট চূড়ান্ত রায় দিয়েছে৷ শীর্ষ আদালত সমস্ত আবেদন খারিজ করে দিলেও, চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষক পদে নিয়োগ এবং বিকল্প কর্মসংস্থানে ছাড় দিয়েছে৷

আজ ত্রিপুরার শিক্ষামন্ত্রী চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের রক্তদান শিবির পরিদর্শন করেছেন৷ শিবিরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চাকরুর নিশ্চয়তার প্রশ্ণে বিভিন্ন আন্দোলন হচ্ছে৷ কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলনকে ত্রিপুরা সরকার মানবিকতার দৃষ্টিতেই দেখছে৷
তিনি বলেন, সুপ্রিমকোর্ট চাকরিচ্যুত শিক্ষক মামলায় চূড়ান্ত রায় দিয়েছে৷ আমরা কিছু আবেদন রেখেছিলাম৷ সে বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে৷ তাঁর কথায়, চাকরিচ্যুত শিক্ষকদের জীবন-জীবিকার প্রশ্ণে কিছু ছাড় চেয়ে সুপ্রিমকোর্টে হলফনামা দিয়েছিল ত্রিপুরা সরকার৷ কিন্তু আমাদের আবেদন খারিজ করে দিয়েছে৷ তবে নিয়োগে ছাড়ের বিষয়েও উল্লেখ রয়েছে৷ তাই, সবর্োচ্চ আদালতের রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে৷


আইনমন্ত্রী বলেন, রায় নিয়ে অস্পষ্টতা দূর করার জন্য পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন জানানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি৷ আগামী ১২ আগস্ট মুখ্যমন্ত্রীর গৃহ একান্তবাসের মেয়াদ সমাপ্ত হবে৷ এর পরই এ-বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ত্রিপুরা সরকার৷
তাঁর দাবি, ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষক এবং বেকার উভয়ের প্রতি দায়বদ্ধ এবং সহানুভূতিশীল৷ ফলে, কারোর সাথে অবিচার করা হবে না৷ বেকারদের কর্মসংস্থানের প্রশ্ণে ঢালাও কর্মসূচি নেওয়া হয়েছে৷ সাথে চাকরিচ্যুত শিক্ষকদের জীবন-জীবিকা সুনিশ্চিত করার দায়িত্ব নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাই এ-বিষয়ে অযথা রাজনীতি বন্ধ হওয়া উচিত, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top