News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
Image

জিরানীয়ায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ জিরানিয়া থানা এলাকার উত্তর জয়নগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম যুগল দেববর্মা৷ বাড়ির কিছুটা দূরে জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে৷যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
স্থানীয় লোকজন মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেন৷পরিবারের লোকজন ছুটে গিয়ে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ পুলিশে খবর পাঠান৷খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷সেখান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ৷


ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷পারিবারিক সূত্রে জানা গেছে গত দুই দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিল৷কেন ওই যুবক আত্মহত্যা করেছে সে সম্পর্কে অবশ্য এখনো পর্যন্ত কোনো খুঁজে পাওয়া যায়নি৷ পরিবারের লোকজনদের দাবি অনুযায়ী পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ যুবকের মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিন তাও খতিয়ে দেখা হচ্ছে৷পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত ভাবে জানা যাবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top