News Flash

  • Home
  • Uncategorized
  • সিসি ক্যামেরার সূত্র ধরে নেশা সামগ্রী সহ পাচারকারীকে আটক করল বিএসএফ জওয়ানরা
Image

সিসি ক্যামেরার সূত্র ধরে নেশা সামগ্রী সহ পাচারকারীকে আটক করল বিএসএফ জওয়ানরা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ আগস্ট৷৷ সাব্রুমে ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বিএসএফের ৩১ নম্বর ব্যাটেলিয়ান৷


ঘটনার বিবরণে জানা যায় বিএস এফ- এর ৩১ নং ব্যাটালিয়ন গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শ্রীনগরের কৃষ্ণনগর এলাকায় গোপন খবরের ভিত্তিতে সিসি ক্যামেরা দিয়ে কড়া নজরদারি চালিয়ে জামিল মিয়া নামে এক অপরাধীকে সাড়ে নয় কেজি গাঁজাসহ আটক করে বিএসএফের এ এস আই রামলালের নেতৃত্বে থাকা জওয়ানরা৷

প্রথমে আটটা বাজার কিছুটা সময় আগে কনস্টেবল সতীশ কুমারের চোখে পড়ে জামিল মিয়া ঝোপ থেকে বেরিয়ে আসছে৷ সঙ্গে সঙ্গে সতীশ কুমার জামিল মিয়াকে আটক করলে জামিল মিয়া সতীশ কুমারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু সঙ্গে সঙ্গে এএসআই রামলাল এসে ঘটনাকে নিয়ন্ত্রণে আনেন৷ রাত সাড়ে আটটা পর্যন্ত বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তল্লাশি চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজা উদ্ধার করে বলে জানান বিএসএফের ৩১ নং ব্যাটেলিয়ানের সেকেন্ড ইন কমান্ড বিবেক সিং৷


সিসিটিভি সংক্রান্ত সাংবাদিকের প্রশ্ণের উত্তর দিতে গিয়ে বিবেক সিং জানান ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরা চালু থাকে এবং বিএসএফের একটি দল এই সিসিটিভি ক্যামেরায় পাওয়া ছবির বিশ্লেষণ করে তাদের আগামীর কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করে৷ এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেবলমাত্র অপরাধীকে ধরার জন্য নয় তার অপরাধের প্রমাণ হিসেবেও কাজ করে৷ আগামী দিনে এই সিসিটিভির ব্যবহার অপরাধের সংখ্যায় হ্রাস টানবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top