News Flash

  • Home
  • Uncategorized
  • নাটকীয় মোড়, মণিপুরে সংকটে কংগ্রেস, দলীয় ছয় বিধায়কের পদত্যাগ
Image

নাটকীয় মোড়, মণিপুরে সংকটে কংগ্রেস, দলীয় ছয় বিধায়কের পদত্যাগ

ইমফল, ১০ আগস্ট (হি. স.) : নাটকীয় মোড় নিল মণিপুরের রাজনীতি। রাজ্যে গভীর সংকটে পড়ল কংগ্রেস। দলের ছয় বিধায়ক আজ পদত্যাগ করেছেন। তাঁরা বিধানসভার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অধ্যক্ষ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আজ মণিপুর বিধানসভায় আস্থা ভোট ছিল। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলেন। এদিন আস্থা ভোটে কংগ্রেসের ৮ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। ফলে, শাসক জোটের অনায়াসেই আস্থা ভোটে জয়ী হয়েছেন।

এদিন বিধানসভা অধিবেশন সমাপ্ত হওয়ার পর কংগ্রেসের ৬ বিধায়ক অধ্যক্ষের সাথে দেখা করেন এবং পদত্যাগপত্র গ্রহণের আর্জি জানান। এ-বিষয়ে মণিপুর বিধানসভার অধ্যক্ষ যুমনাম খেমচাঁদ সিং বলেন, আজ দুপুর সাড়ে বারটা নাগাদ কংগ্রেসের ছয় বিধায়ক তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, বিধানসভা অধিবেশনে আস্থা ভোটের জন্য তাঁদের পদত্যাগপত্র দেখা সম্ভব হয়নি।  কিন্তু অধিবেশন সমাপ্ত হওয়ার পর তাঁরা আমার সাথে দেখা করেন এবং তাঁদের সম্মতির ভিত্তিতে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তাতে স্পষ্ট, মণিপুরে এখন কংগ্রেস ভয়ঙ্কর সংকটের মুখে পড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top