News Flash

  • Home
  • Uncategorized
  • মরিশাসে জারি জরুরি অবস্থা
Image

মরিশাসে জারি জরুরি অবস্থা

মরিশাস, ১০ আগস্ট (হি. স.): জাপানি তৈল বহনকারী জাহাজ থেকে তেল লিকেজ হয়ে সমুদ্রের জলে মিশে যাওয়ার কারণে তৈরি হয়েছে দূষণের আশংকা। তার জেরে মরিশাসের মতন দ্বীপরাষ্ট্র- এ জরুরি অবস্থা জারি করা হয়েছে।মরিশাসের আশেপাশে এই তেল সমুদ্রের জলের সঙ্গে মিশে যাওয়ার কারণে সামুদ্রিক প্রাণীদের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।তার জেরে সে দেশের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।দেশবাসীর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি।১৩ মিলিয়ন মানুষ বসবাস করে মরিশাসে।

জানা গিয়েছে, জাপানি ওই জাহাজটি খারাপ আবহাওয়ার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জাহাজটির মধ্যে চার টন তেল ছিল তার মধ্যে এক টন সমুদ্রের জলে মিশে যায়। ফলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।জাহাজ থেকে যদি তেল বেরিয়ে যাওয়া বন্ধ না করা যায় তবে তার নেতিবাচক প্রভাব পড়বে মরিশাসের পর্যটন শিল্পের উপর। বহু মানুষ সমুদ্রের কচ্ছপকে বাঁচাতে ইতিমধ্যেই কাজে লেগে পড়েছে।জাহাজ থেকে তেলের ক্ষরণ কিভাবে রোখা যায় সেই জন্য সচেষ্ট প্রশাসন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top