News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারীকরণের প্রদিবাদে বিক্ষোভ আন্দোলন বামপন্থীদের
Image

বেসরকারীকরণের প্রদিবাদে বিক্ষোভ আন্দোলন বামপন্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ বামফ্রন্টের চারটি সংগঠনের যৌথ উদ্যোগে রবিবার রাজধানী আগরতলা শহরের অফিস লেনে ভানুলাল ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটি সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ৷


আন্দোলন কর্মসূচিতে শামিল হয় দলীয় নেতা মানিক দে বলেন পরিবারপিছু ১০কেজি করে চাল প্রদান এবং বেকারদের সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান এবং বেসরকারিকরণ বন্ধ করার দাবিতে গোটা দেশজুড়ে বামপন্থী সংগঠনগুলি আন্দোলনে শামিল হয়েছে৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই রবিবার আগরতলায় চারটি বামপন্থী সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে৷

সিটু নেতা মানিক দে অভিযোগ করেন বর্তমান সরকারের আমলে এই যে গণতান্ত্রিক আন্দোলন করতে দেওয়া হচ্ছে না৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দমন-পীড়ন চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না৷ এ ধরনের দমন-পীড়ন নীতি চালানো হলে আন্দোলন আরও তেজি হবে বলে তিনি উল্লেখ করেন৷ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হওয়ার জন্য শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷


এদিকে চারটি বামপন্থী সংগঠনের প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ নিরাপত্তা কর্মীদের ঘেরাটোপ এর মধ্যেই তাদেরকে আন্দোলনে শামিল হতে হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top