News Flash

  • Home
  • Uncategorized
  • নরসিংগড় মানসিক হাসপাতাল থেকে ১৫ জন রোগী পলাতক, দিনভর চলল দৌড়ঝাপ
Image

নরসিংগড় মানসিক হাসপাতাল থেকে ১৫ জন রোগী পলাতক, দিনভর চলল দৌড়ঝাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ নরসিংগড়স্থিত মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতাল থেকে শনিবার রাতে ১৫ জন চিকিৎসাধীন মানসিক রোগী পালিয়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন রোগী পালিয়ে যাওয়ার ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷


রবিবার সকালে এ ব্যাপারে সাইক্রেটিক হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এয়ারপোর্ট থানায় সুনির্দিষ্ট মিসিং ডায়েরি করা হয়েছে৷ রবিবার এ বিষয়ে জানতে চাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিকা জানান জানালা ভেঙ্গে ১৫ জন চিকিৎসাধীন সাইক্রিয়াটিক রোগী পালিয়ে গেছে৷ এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করার পর পুলিশ পালিয়ে যাওয়া সাইক্রিয়াটিক রোগীদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে৷এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে চিকিৎসাধীন মানসিক রোগীদের আত্মীয়- পরিজনদের মধ্যেও উদ্বেগ- উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে৷ উল্লেখ করা যেতে পারে নরসিংহস্ট্রিত মানসিক হাসপাতালে রোগীদের দেখাশোনা করার জন্য পর্যাপ্ত সংখ্যক বেসরকারি নিরাপত্তাকর্মী এবং স্বাস্থ্য কর্মী রয়েছেন৷তাদের চোখে ধুলো দিয়ে কিভাবে চিকিৎসাধীন রুগীরা হাসপাতালে ঘরের জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হল সেই প্রশ্ণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷

উল্লেখ্য এর আগেও মানসিক হাসপাতাল থেকে রোগী পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে৷ পরপর এসব ঘটনা ঘটছে থাকলেও কর্তৃপক্ষ এসব বিষয়ে কঠোর কোন মনোভাব গ্রহণ করছে না৷ বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা কর্মীদের লতার সুযোগকে কাজে লাগিয়েই মানসিক রোগীরা হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য কারা দায়ী তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top