News Flash

  • Home
  • Uncategorized
  • বিষপানে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Image

বিষপানে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রবিবার সকালে কুমারঘাট এর আম্বেদনগর গ্রামে এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে৷ জানা যায় তার স্বামী সকালবেলা তাকে ঘুম থেকে ওঠার জন্য বলেছিলেন৷ এ নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর বাকবিতণ্ডা হয়৷ বাকবিতণ্ডার পর স্ত্রী বিছানা থেকে উঠে যায়৷ তখনো স্বামী বিছানায় শুয়ে ছিলেন৷স্বামীর ধারণা ছিল হয়তো তার স্ত্রী প্রাকৃতিক কার জন্য বাইরে গিয়েছে৷

কিন্তু কিছুক্ষণ পর স্ত্রী ঘরে আসার পর তার মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হয়ে আসে৷তখন ঐ তিনি বুঝতে পারেন কোনো অঘটন ঘটে গেছে৷ কীটনাশকের গন্ধ পেয়ে তাকে দ্রুত কুমারঘাট হাসপাতালে নিয়ে যান স্বামী৷ বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে গৃহবধূর স্বামী জানান পারিবারিক কলহের জেরে স্ত্রী ঘরে মজুত রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে৷ অবশ্য এ ব্যাপারে থানায় কোন ধরনের মামলা দায়ের করা হয়নি৷ নেহাতই অভিমান করে এই ঘটনা ঘটিয়েছে গৃহবধূ৷ ধরনের ঘটনার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top