News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ১৬ জনের দেহ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২
Image

কেরলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ১৬ জনের দেহ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২

তিরুবনন্তপুরম, ৯ আগস্ট (হি.স.) : রবিবার কেরলের ধ্বংসস্তূপ থেকে আরও ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এদিন দুপুরে এমনই জানিয়েছেন স্থানীয় জেলাশাসক এইচ দীনেশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাগাতার বর্ষণের জেরে কেরালার ইডুক্কি জেলার রাজাক্কড়ের একাংশে শুক্রবার ধস নামে। এরপর থেকে সময় যত গড়িয়েছে, লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার ধ্বংসস্তূপ থেকে আরও ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এদিন দুপুরে এমনই জানিয়েছেন স্থানীয় জেলাশাসক এইচ দীনেশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারন ধসের তলায় আরও অনেকে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সংখ্যা কমপক্ষে ২০ জন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। পুলিশ এবং দমকলের পাশাপাশি শনিবার সকাল থেকে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী’র দু’টি দল। তবে লাগাতার বৃষ্টি এবং গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেই কাজ ব্যহত হচ্ছে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। এলাকায় রাস্তাগুলি বন্ধ থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। হেলিকপ্টার ব্যতীত আটকে থাকা মানুষজনকে উদ্ধার করা সম্ভব নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এদিকে অতিবৃষ্টির জেরে ইডুক্কি জেলায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বেশকয়েকটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি সামাল দিতে উডুক্কি বাঁধের তিনটি লকগেটও খুলে দেওয়া হয়েছে। তবে এর ফলে নতুন করে কয়েকটি এলাকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইডুক্কি ও ওয়ানাড় জেলায় অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাল সতর্কতাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিধসে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়নও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top