News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে করোনায় একদিনে আক্রান্ত ৬৪৩৯৯
Image

ভারতে করোনায় একদিনে আক্রান্ত ৬৪৩৯৯

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি. স.): একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও করোনার বাড়বাড়ন্ত অব্যাহত গোটা দেশে। বিগত ২৪ ঘণ্টায় মারণ এই রোগে আক্রান্ত ৬৪৩৯৯। ওই সময়ের মধ্যে মৃতের সংখ্যা ৮৬১। ফলে গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সব মিলিয়ে ৪৩৩৭৯ বলে রবিবার সকালে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। প্রশাসনিক কর্তাদের চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়ে করোনা আক্রান্ত সবমিলিয়ে ২১৫৩০১১।এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬২৮৭৪৭।সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ১৪৮০৮৮৫।করোনা এর সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৭৩৫৫।অন্যদিকে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআরের তরফ থেকে জানানো হয়েছে ৮ আগস্ট এর দিন দেশজুড়ে ৭১৯৩৬৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল।এখনো পর্যন্ত সব মিলিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে ২. ৪১ কোটি। উল্লেখ করা যেতে পারে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশের ১৩ টি জেলা।পশ্চিমবঙ্গ সরকারের চিন্তার মেঘ বাড়িয়ে এই তালিকায় রয়েছে রাজ্যের চারটি জেলা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top