News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে উত্তরপত্র পুনঃমূল্যায়ন শুরু, জমা পড়েছে ১৭০৮২টি উত্তরপত্র
Image

মাধ্যমিকে উত্তরপত্র পুনঃমূল্যায়ন শুরু, জমা পড়েছে ১৭০৮২টি উত্তরপত্র

আগরতলা, ৭ আগস্ট (হি. স.)৷৷ আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের উত্তরপত্র পুনঃমূল্যায়ন শুরু হয়েছে৷ তাতে, ১৭০৮২টি উত্তরপত্র পুনঃমূল্যায়ন-র জন্য জমা পড়েছে৷ পর্ষদ ১০০ জন শিক্ষক-কে ওই কাজে দায়িত্ব দিয়েছে৷ শুধু তাই নয়, উত্তরপত্র পুনঃমূল্যায়ন-এ অপ্রত্যাশিতভাবে নম্বর বৃদ্ধি হলে প্রধান পরীক্ষকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ আজ পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা এই সংবাদ দিয়েছেন৷


তিনি বলেন, পরীক্ষায় নম্বর মনঃপুত না হলে মার্কশিট হাতে পাওয়ার ৫ দিনের মধ্যে নির্দিষ্ট ফি জমা দিয়ে উত্তরপত্র পুনঃমূল্যায়ন-র আবেদন জানানোর ঘোষণা দেওয়া হয়েছিল৷ সে মোতাবেক সবর্োচ্চ তিনটি বিষয়ে উত্তরপত্র পুনঃমূল্যায়ন-র আবেদন জমা পড়েছে৷ তাঁর কথায়, পাঁচ সহস্রাধিক ছাত্রছাত্রী উত্তরপত্র পুনঃমূল্যায়ন-র আবেদন জানিয়েছেন৷ তাতে দেখা গেছে, ১৭০৮২টি বিষয়ে উত্তরপত্র পুনঃমূল্যায়ন-র আবেদন জমা পড়েছে৷


পর্ষদ সভাপতি বলেন, উত্তরপত্র পুনঃমূল্যায়ন-এ ১০০ জন শিক্ষক-কে দায়িত্ব দেওয়া হয়েছে৷ শুধু তাই নয় প্রধান পরীক্ষক থাকবেন৷ পুনঃমূল্যায়ন-এ অপ্রত্যাশিত নম্বর বৃদ্ধি হলে প্রধান পরীক্ষকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে৷ তাঁর কথায়, প্রতি বছরই দেখা যায় পুনঃমূল্যায়ন-এ ১-২ নম্বর বৃদ্ধি হচ্ছে৷ খুব কম ক্ষেত্রেই ২০-২৫ শতাংশ নম্বর বৃদ্ধি হচ্ছে৷ তাই, নির্দিষ্ট নম্বর বলে দেওয়া হয়েছে৷ তবুও, নম্বরে এমন বৃদ্ধি হলে প্রধান পরীক্ষকের অনুমোদন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবছর৷
ভবতোষ বাবু বলেন, শুধু পুনঃমূল্যায়ন নয়, নিজের উত্তরপত্র নিজেই যাচাই করার ব্যবস্থাও রয়েছে৷ সেক্ষেত্রে উত্তরপত্র পুনঃমূল্যায়ন-এ প্রতি বিষয়ে ১৩০ টাকা ফি দিতে হয়৷ নিজে উত্তরপত্র যাচাই করতে চাইলে প্রতি বিষয়ে ২৫০ টাকা ফি দিতে হবে৷ এ-ক্ষেত্রে সমস্ত বিষয়েই ফি দিয়ে যাচাই করতে পারবে৷ তিনি জানান, ২৪ আগস্টের মধ্যে পুনঃমূল্যায়ন-র সমস্ত কাজ সমাপ্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে৷ কারণ, চলতি মাসেই ফলাফল ঘোষণার পরিকল্পনা রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top