News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রব্যমূল্য বৃদ্ধি : বাজারে খাদ্য দফতরের অভিযান , বাজেয়াপ্ত বিভিন্ন সামগ্রী
Image

দ্রব্যমূল্য বৃদ্ধি : বাজারে খাদ্য দফতরের অভিযান , বাজেয়াপ্ত বিভিন্ন সামগ্রী

আগরতলা, ৭ আগস্ট (হি.স.)৷৷ আগরতলার বিভিন্ন বাজারে খাদ্য দফতর নজরদারি চালিয়েছে৷ দ্রব্য বিক্রয়ে অতিরিক্ত মূল্য সংগ্রহে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে৷ আজ শুক্রবার একটি ওজন মাপার মেশিন, রেশন দোকানের চাল-ডাল বাজেয়াপ্ত করেছেন খাদ্য দফতরের আধিকারিকরা৷ সাথে একটি বিলেতি মদের দোকানের বিরুদ্ধে উচ্চমূল্যে মদ বিক্রির অভিযোগে মামলা করা হয়েছে৷


এ-বিষয়ে খাদ্য দফতরের আধিকারিক বলেন, সম্প্রতি বাজার নিয়ন্ত্রণে একটি টিম গঠন করা হয়েছে৷ ওই টিমের সদস্যরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নজর রাখছেন৷ তাঁর কথায়, আজ মহারাজগঞ্জ বাজারে অভিযানে প্রায় সমস্ত কিছুই ঠিকঠাক মিলেছে৷ শুধু একটি দোকানে ওজন পরিমাপের যন্ত্রটি সঠিকভাবে কাজ করছিল না৷ তাই, ওই যন্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তিনি বলেন, ওই বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে৷ উচ্চ দরে বিক্রির কোনও প্রমাণ কিংবা অভিযোগ পাওয়া যায়নি৷


সাথে তিনি যোগ করেন, আজ মঠ চৌমুহনি বাজারেও অভিযান চালানো হয়েছে৷ তাতে, উচ্চ দরে সবজি, মাছ, মাংস বিক্রির কোনও অভিযোগ কিংবা প্রমাণ পাওয়া যায়নি৷ কিন্তু, একটি রেশন দোকানে হিসাব বহির্ভূত চাল-ডাল মিলেছে৷ তাঁর দাবি, ১৬৭ নম্বর রেশন দোকানে ২৫৬ কেজি চাল এবং ৭৩ কেজি ডালের কোনও হিসাব পাওয়া যায়নি৷ তাই ওই চাল-ডাল বাজেয়াপ্ত করা হয়েছে৷ পাশাপাশি ওই রেশন দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, মঠ চৌমুহনি বাজারে একটি বিলেতি মদের দোকানের বিরুদ্ধে উচ্চ দরে মদ বিক্রির অভিযোগের সত্যতা মিলেছে৷ তাই ওই দোকানের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং খাদ্য দফতরের আধিকারিক ওই দোকানের মালিকের বয়ান লিপিবদ্ধ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top